শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশে অরাজকতা সৃষ্টির জন্য বিএনপি দায়ী: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশে অরাজকতা সৃষ্টির জন্য বিএনপি দায়ী।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঝালকাঠির ইছানীল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থী সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আমির হোসেন আমু বলেন, বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সে কারণে তাদের সৃষ্টি করা মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মামলা করেছিলেন। সেই মামলায় তাদের সাজা হয়েছে। মামলাতো আওয়ামী লীগ সরকার করেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যদি মামলা দিতো, তাহলে তারা বলেতে পারতো এটা প্রতিহিংসামূলক। যাদের আমলে মামলা হয়েছে তারা ছিল জিয়াউর রহমানের প্রিয় ব্যক্তি। সুতরাং মামলা নিয়ে কথা বলে লাভ নেই।

দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রতি এ অঞ্চলের মানুষের কৃতজ্ঞ থাকা উচিৎ জানিয়ে আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা বলেন, পদ্মাসেতু ও পায়রা বন্দর করেছে শেখ হাসিনা।

পায়রা তাপ বিদ্যুতকেন্দ্র করা হয়েছে। এর সুবিধা দক্ষিণাঞ্চলের মানুষ পাবে। তাই সারা জীবন এ অঞ্চলের মানুষ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ। আগামী নির্বাচনে এর প্রতিদানস্বরূপ নৌকায় ভোট দিয়ে দেখিয়ে দিতে হবে।

বাসস জানায়, ইছানীল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...