বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মো. মহিউদ্দিন

আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর জন্য এক স্বতন্ত্র প্রার্থী ডা. ফারহানা মমতাজকে মোবাইল ফোনে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোসাল মিডিয়া ফেসবুকে তার বিরুদ্ধে অপ্রচার চালানোর হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় তিনি কর্ণফুলী থানায় একটি জিডি (নং-৩৭৫) করেন। রোববার (০৯ অক্টোবর) দুপুর ২টা ২০মিনিটে তাকে এ হুমকি দেয়া হয়।

এ বিষয়ে উক্ত নাম্বার ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজ।

এ তথ্য জানান ডা. ফারহানা মমতাজ ও সিএমপি কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ।

জিডির বিবরণে উল্লেখ করা হয়, ৯ অক্টোবর দুপুরে উক্ত মোবাইল নাম্বার (০১৮৭৯-০৮০০২৮) দিয়ে তার ব্যবহৃত নাম্বরে ০১৮১৮-০০৭১৬৪ ফোন আসে। তিনি কলটি রিসিভ করলে অজ্ঞাত কলদাতা তাকে অকথ্য গালাগাল শুরু করে কলদাতার কথিত বোন প্রার্থী আছে উল্লেখ করে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে চিরতরে খুন-গুমের হুমকি প্রদান করে কলটি কেটে দেন কলদাতা।

জিডির কথা উল্লেখ করে ডাঃ ফারহানা মমতাজ বলেন, ‘ওই ব্যক্তি অকথ্য ভাষায় একের পর এক গালিগালাজ করতে থাকে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি নিরাপত্তার কথা বিবেচনা করে রাতেই কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রশাসনের কাছে আমার ও পরিবারের নিরাপত্তা দাবি করছি।’

ডাঃ ফারহানা মমতাজ (৩০)। কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড গ্রামের বকুল চেয়ারম্যান বাড়ির প্রয়াত আবুল কালাম বকুল চেয়ারম্যানের মেয়ে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...