রবিবার, ৩০ আগস্ট ২০২৬

টেকনাফে কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম:

টেকনাফে পৃথক দুটি অভিযানে ২কেজি ১২০গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। যার আনুমানিক মূল্য সাড়ে ১৩ কোটি টাকা ।

শনিবার (৮ অক্টোবর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে খারাংখালী বিওপির একটি সীমান্ত সুরক্ষা টহলদল টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় তারা দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল  দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।

এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সাঁতার কেটে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগের ভেতর থেকে ২.১২০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে শনিবার ভোর সোয়া ৫টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি ইজিবাইক চেকপোস্টের কাছে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা থামার জন্য সংকেত দেয়। ইজিবাইকের চালক সংকেত অমান্য করে দ্রুত সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত টহলদল ইজিবাইকটিকে ধাওয়া করলে এক পর্যায়ে চলন্ত অবস্থায় চালক ইজিবাইক থেকে লাফ দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায় এবং ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে নেমে পড়ে। টহলদল ইজিবাইকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদক বহনের দায়ে ইজিবাইকটিও জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...