রবিবার, ৩০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে খামার থেকে কালিম পাখি উদ্ধার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে একজন খামারির বাসা হতে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ। 

শুক্রবার বেলা ১ টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করে কাপ্তাই পিডিবির একজন খামারির বাসা হতে পাখিগুলো উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, কর্ণফুলী সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মো.হাসান।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি তাদেরকে জানালে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্বার করি।

এ সময় পাখি লালন-পালনকারি ঐ ব্যক্তি জানান, আমার জানা ছিল না এ পাখি পালা ও ধরা আইনগত অপরাধ। তাহলে আর পালন করতাম না। পরে তিনি মুছলেকা দেয় বন বিভাগের নিকট।

উদ্বারকৃত পাখিগুলো বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...