রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন 

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীদের মনোনয়ন জমা 

দৌলত শওকত , ফটিকছড়ি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলমের কাছে মনোনয়ন ফরম জমাদেন প্রার্থীরা।

এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ইসমাইল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম চৌধুরী জসীম ও কামল পাশা চৌধুরীসহ মোট তিনজন মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৩০ এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়ন জমাদেন।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার কামরুল আলম বলেন, তফশীল অনুযায়ী আজ ছিল প্রার্থীদের মনোনয়ন জমাদানের শেষ দিন। এতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের বিপরিতে মোট ৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য,  আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্টিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...