রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: নওফেল

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতে সকল ধর্মের মানুষের জমায়েত বলে দিচ্ছে এ দেশে জঙ্গীবাদের কোন অবস্থান নেই বলে মন্তব্য করছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

মৌলভীবাদীরা এদেশে অরাজকতার প্রশ্রয় পায় না। একটি গোষ্ঠীর বাংলার মানুষের সাম্প্রদায়ীক সম্প্রীতিতে আঘাত করছে। বার বার তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের আইনশৃঙ্খলাবাহিনী তাদের প্রতিহত করছে। আশাকরি আগামীতে এ ধরণের গোষ্ঠী আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনকে অস্থিত্ব রক্ষার নির্বাচন বলে মনে করে নওফেল বলেন, ‘আওয়ামী লীগ সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সাম্প্রাদায়িক সম্প্রীতি ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও সকলের ত্যাগে এতদূর এসেছে এই দেশ। কিন্তু অপশক্তি যদি আবারো রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংস হয়েছে। তখন আওয়ামী লীগের লোকজনসহ সংখ্যালঘুরা অপশক্তির কাছে নির্যাতি হবে।

তাই আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচনের জিতে আবারো শেষ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

নওফেল বলেন ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের অংগ্রহণে ঈদ, পূজা, প্রবারণা ও বড়দিন পালিত হয়। বিজয়া দশমীর এ মহামিলন মেলার উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিসর্জনের মাধ্যমে যেন সকল অসুর শক্তি বিতাড়িত হয়, এই কামনা করছি।’

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেন্ট দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ মো. মাহফুজুল ইসলাম ও র‌্যাব ১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...