মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাগতিয়া দরবারে রয়েছে কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন

মুহাম্মদ মোবারক আলী।

হাটহাজারীর মধ্য মাদার্শায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং কাগতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর স্মরণে আজিমুশশান এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) আকবরিয়া স্কুল এন্ড কলেজ ভবনে এলাকাবাসীর সহযোগিতায় এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১নং মধ্য মাদার্শা শাখা।

মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরখান।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নাজিম উদ্দীন মিয়াজি, মুহাম্মদ আবদুল আমিন, কে এম মোস্তফা কামাল, হাজী মো. আবুল বশর, মাওলানা মো. জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ শাহাদাত, হাফেজ মনিরুল আমিন, ফজলুল রাব্বী সাহেদ প্রমূখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ ও রাসূল প্রেমিক মোমেন হতে হলে শরীয়তের পাশাপাশি তরিক্বত চর্চা করতে হবে। যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক মনীষী হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর প্রতিষ্ঠিত চট্টগ্রামের কাগতিয়া দরবারে রয়েছে শরীয়ত ও তরিক্বতের অভূতপূর্ব সমন্বয় এবং কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এ দরবারের অনুসারীদেরকে শরীয়তের সকল হুকুম-আহকাম পালনে একনিষ্ঠ করার পাশাপাশি ইসলামী সোনালী ঐতিহ্য তাওয়াজ্জুহ্, মোরাকাবা ও ফয়েজে কুরআনের জ্যোতিতে শুদ্ধকরে উন্নত নৈতিক চরিত্র গঠনের দিকে ধাবিত করা হয়।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...