সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চন্দনাইশে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হুমায়ন বাড়ি কক্সবাজারের খুটাখালী এলাকায় নুর হোসেনের ছেলে।

শনিবার (১ অক্টোবর) বিকেলে চন্দনাইশের কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি কর্ণফুলীর কোরিয়ান ইপিজেডের এইচকেডি আউটডোর ইনোভেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সিনিয়র সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

জানা যায়, মহাসড়কের কসাইপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন হুমায়ুন। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন বলেন, হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...