বুধবার, ৫ আগস্ট ২০২৬

শিকলবাহা ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের পশ্চিম শিকলবাহা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ.লীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।

দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে ইউনিয়নের ৩টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফোরকানের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এস এম ছালে,মো. ফোরকান উদ্দিন, আব্দুল মন্নান, আব্দুল হালিম, মো. হারুন নেভী,হাসমত আলী, মো. ইয়াছিন, সেলিমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে শিকলবাহা ৩ ইউনিয়নের নেতাকর্মী সহ উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে নেতাকর্মীরা বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে নতুন কমিটির ঘোষণা না হলেও আগ্রহী পদপ্রার্থীদের নাম ঘোষণা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ত্যাগী ও সাহসী নেতাদের নেতৃত্বে কমিটি গঠনের কথা জানান বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...