সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চবি’র নাট্যকলা বিভাগের জিয়া হায়দারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থী আহত

গিয়াস উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের অন্তর্ভুক্ত জিয়া হায়দার স্টুডিওতে নাটক চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর দুই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার রাতে ও বৃ্হস্পতিবার দুপুরে নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে এ ঘটনা ঘটে। এতে বুধবার বিদ্যুতায়িত হন নাট্যকলা ১৬-১৭ শিক্ষাবর্ষের মো. শামীম ও বৃহস্পতিবার ১৭-১৮ শিক্ষাবর্ষের আসলাম উদ্দিন।

আহতদের অভিযোগ, নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওর অবস্থা খুবই নাজুক যা নাটক করার অনুপযোগী। নাটক করতে গিয়ে অনেক শিক্ষার্থী নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। বর্ষায় বৃষ্টির পানি গ্রীষ্মে গরমের তীব্র দাবদাহে শিক্ষার্থীরা অতিষ্ঠ। নাটক চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো লাইট আর বিদ্যুত নিয়ন্ত্রণের উপর চলে পুরো নাটক এর ব্যাপ্তিকাল অথচ নেই কোন টেকনিশিয়ান নেই যথাযথ তড়িৎ চলাচলের ব্যবস্থা। শিক্ষার্থীদেরই সব কাজ করতে হয়।

নাট্যকলা বিভাগের (১৪-১৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোলাইমান রাফি বলেন, ‘আমি একটা নাটকে নির্দেশনা দিচ্ছিলাম। আমাদের নাট্যকলার জিয়া হায়দার যে স্টুডিও, সেটা একটা সময় নাটকের জন্য উপযোগী ছিল। কিন্তু বর্তমানে এটা কোনোভাবে উপযোগী না। এটা ডিজিটাল না, এই রকম মানহীন জায়গায় কাজ করা খুব বিপদজনক। এখানে নেই কোনো লাইটরুম, বৈদ্যুতিক তারগুলো এলোমেলো। এর আগে আমাকে একবার দেয়াল থেকে শক করেছিল।

‘আজকে এক শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরোমরো অবস্থা। গতকালও আরেক শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেডিক্যালে ভর্তি হয়। এই ভঙ্গুর অবস্থা নিয়ে আর কতদিন চলা যায়। যে কাজটা এক ঘণ্টা লাগে করতে, সেটা এখানে পাঁচ ঘণ্টা পরিশ্রম করে করতে হয়। নাটক করার জন্য কোনো সুযোগ সুবিধাই নেই এখানে।’

নাট্যকলা ১৬-১৭ শিক্ষাবর্ষের ফয়েজ রাকিন বলেন, ‘আজকে দুপুর ১টা থেকে আমাদের নাটকের শো ছিল। নাটক চলার এক পর্যায়ে একটা লাইটের তার ছুটে যায় এবং আসলামের গায়ে গিয়ে লাগে। সে প্রায় ৮-১০ সেকেন্ড শকের মধ্যে ছিল। সেখান থেকে পরে তাকে মেডিক্যাল পাঠানো হয়। গতকালও একজন আহত হয়েছেন। অল্পের জন্যই তারা দুজন বেঁচে গেছেন।’

নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কুন্তল বড়ুয়া বলেন, ‘জিয়া হায়দার স্টুডিওতে শেষ বর্ষের একটা পরিবেশন ছিল। সেখানে বৈদ্যুতিক শক খেয়ে একটা ছেলের খুব মুমূর্ষু অবস্থা হয়। এটা বহুদিন ধরে এভাবে পড়ে আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেশ কয়েকবার বলেছি এটি সংস্কার করে দেয়ার জন্য। তারা আশ্বাস দিলেও এখনও করে দেয়নি।’

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে এটি সংস্কার না হওয়া পর্যন্ত আমরা সেখানে আর কোনো ব্যবহারিক পরীক্ষা নেব না। সংস্কার না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। এবার দুইবার হয়েছে, এর আগে বেশ কয়েকবার দুর্ঘটনা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘এই রকম যাতে আর না হয় সেই জন্য প্রধান প্রকৌশলীকে বলে দেব। আমি আজকে খোঁজ নেব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...