শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

৭ম জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সেরার তালিকায় ওটিডিএমসির বৈশাখী বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ‘৭ম বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতায় উচ্চাঙ্গ নৃত্যে ওড়িশি ‘গ’ বিভাগে সেরা নৃত্যশিল্পী এবং দলীয় নৃত্যে সেরা দল হিসেবে চট্টগ্রাম এর স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠান “ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম” থেকে পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম সরকারী সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বৈশাখী বড়ুয়া ও তার দল।

দীর্ঘদিন ধরে বিশিষ্ট নৃত্যশিল্পী প্রমা অবন্তী’র কাছ থেকে ওড়িশী নৃত্যে তালিম নিয়ে আসছেন বৈশাখী বড়ুয়া। এবার প্রমা অবন্তী’র তত্বাবধানে জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন তিনি ও তার দলের সদস্য শ্রাবণী,অর্পিতা,ইউশা ও পৃথা। এই দলের সদস্যরা তাদের নৃত্যে বিচারকদের মোহিত করেন।

এ প্রসঙ্গে বৈশাখী বলেন,আমার এত দূর এগিয়ে আসার পেছনে আমার মা-বাবার সহযোগিতা,আমার প্রতিষ্ঠানের গুরু প্রমা অবন্তী ও সহযোগী, সহকারী শিক্ষিকাগণ, নিবিড় দাশ গুপ্তা,রিয়া বড়ুয়া, তূষি ভট্টাচার্য, আফসানা ইকবাল হিয়া, ময়ূখ সরকার ও অর্জিতা সেন চৌধুরী’র অবদান অপরিসীম এবং সর্বপোরি আমার দলের সকল শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে।

নৃত্য আমার কাছে নিত্যদিনের আরাধনার মতো। আগামীতে সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যাশা রাখি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...