বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা: ড. অনুপম সেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের দুঃসংবাদ সহ্য করে প্রায় ছয় বছর প্রবাসজীবন যাপন করে ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।

তিনি এসেই বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত হন। তাঁর উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বমানচিত্রে গৌরবের আসনে অধিষ্ঠিত।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়ের ক্যাম্পাসে জাতির পিতার কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের এ বাংলা হাজার বছর পরাধীন ছিল। এই সুদীর্ঘ সময় অনেক শাসক বাংলাকে শাসন করেছে।

এসব শাসক হিসেবে কখনো স্বাধীন, কখনো পরাধীন ছিল বটে; কিন্তু বাংলার মানুষ কখনো স্বাধীনতা পায়নি, স্বাধীনভাবে বাঁচার অধিকার পায়নি। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের পরে বাংলার পরাধীন মানুষের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন শেখ মুজিবুর রহমান।

পাকিস্তান শাসনামলের দীর্ঘ ২৩ বছর তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য নিরবচ্ছিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করেছেন, এমনকি এ কারণে প্রায় ১৩ বছর কারাবরণও করেছেন। তারপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি বাঙালিকে উপহার দিয়েছেন স্বাধীনতা, প্রথম স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র।

অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বিধ্বস্ত বাংলাদেশ হবে সোনার বাংলা। আজ আমরা দেখি, তাঁর সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চলেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম ও ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক প্রমুখ।

আলেচনা সভা শেষে বাদে জোহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...