সোমবার, ৩১ আগস্ট ২০২৬

যশোরে ৩ কেজি স্বর্ণ উদ্ধার; আটক ২

নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোলের সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযানে তিন কেজি ১৬০ গ্রাম স্বর্ণ সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার( ২৭ সেপ্টেম্বর) পুটখালি মসজিদ বাড়ি এলাকা এবং দিনে মালিপুতা এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দিবাগত রাত ১০ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তের মসজিদ বাড়ি পোস্টে অভিযান চালিয়ে দুই যাত্রীসহ একটি প্রাইভেটকার আটক করা হয়।এসময় প্রাইভেটকারে তল্লাশী করে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৭৪ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেট কারের যাত্রী আশা (২৮) ও সোহানুর রহমান বিশাল (২৭) নামের দুজনকে আটক করা হয়।

অপর অভিযানের বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের মালিপুতা এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি পোস্টে এক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় সে। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের মোট ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটকৃত আশা(২৮) বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের এবং সোহানুর রহমান বিশাল (২৭) বেনাপোলের নামাজ গ্রামের বাসিন্দা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...