বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ডাস্টবিনের পাশে খাবার, জামানকে দেড় লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের জামান রেস্টুরেন্টেকে খাদ্যদ্রব্যে কাপড়ের রং ও কেমিক্যাল মেশানো, নোংরা-অপরিষ্কার পরিবেশ এবং খোলা ডাস্টবিনের পাশে খাবার সংরক্ষণের দায়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

পাশাপাশি বিভিন্ন অনিয়ম পাওয়ায় আরও ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি।

বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জামান রেস্টুরেন্টে অননুমোদিত রং, কেমিক্যাল মিশিয়ে খাবার তৈরি করছিল।

এছাড়া প্রতিষ্ঠানটির রান্নাঘর ছিল নোংরা ও অপরিস্কার। আবার রান্না করা খাবার এনে খোলা ডাস্টবিনের পাশে সংরক্ষণ করছিল তারা। যা খুবই অস্বাস্থ্যকর। তাই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, একই এলাকায় জননী ডিপার্টমেন্টাল স্টোর নামে আরেকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস সংরক্ষণের প্রমাণ পাই। তাই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাছাড়া বিভিন্ন অপরাধে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত বনফুল, ফার্মভিলে ও আলম ফার্মেসী নামে আরও তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...