বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সিএমপি ট্রাফিক পুলিশ: ২ বছর আগে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই বছর আগে চট্টগ্রাম নগরীর আকবরশাহ বিশ্ব কলোনী এলাকা হতে চুরি হওয়া প্রাইভেট কার গাড়ি উদ্ধার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ট্রাফিক দক্ষিণ বিভাগ।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাড়ি ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন।

জানা যায়, আজ ১২ টা ৫০ মিনিটের সময় ট্রাফিক (দক্ষিণ) বিভাগের পুলিশ সদস্যরা ডিউটিরত সময়ে সার্জেন্ট অপু চন্দ্র মজুমদার পুলিশ সদস্য নাছির, শাহীন হোসেন, বিজনের সহযোগিতায় ২ বছর আগের চোরাইকৃত চট্টমেট্রো-গ-১১-৭৪৫৩ নাম্বারের গাড়ীটি চালকসহ আটক করেন।

পরবর্তীতে ডিউটি পুলিশ তাৎক্ষনিক বিষয়টি টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমাকে জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে গাড়িটি খুলশী থানার মোবাইল টিমের ইনচার্জ এসআই সুমন এর নিকট হস্তান্তর করেন।

গাড়ির মালিক নাহিদা আক্তার মুন্নি দুই বছর আগের চোরাইকৃত প্রাইভেট কার খুঁজে পাওয়ার সংবাদ শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ এর মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।

সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের নিকট তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

সিএমপি ট্রাফিক (দক্ষিণ) উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর নিয়ে দুই বছর আগে চুরি হওয়া প্রাইভেট কারটি ট্রাফিকের ডিউটিরত পুলিশ সদস্যরা আটক করেন। মালিকের কাছে গাড়িটি ফেরত দেওয়া হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...