মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে চেয়ারম্যান পদে পুরোনো, সাধারণ ও সংরক্ষিত পদে নতুন

মো. মহিউদ্দিন

আগামী ২রা নভেম্বর ইভিএমে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আরও বাকি ৩৭ দিন মতো। এরমধ্যে ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লেখা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের একটি নামের তালিকা।

এটা নিয়ে বিভিন্নজন আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ তার রাজনীতি বিমুখতা, প্রচারবিমুখতার কথা উল্লেখ করেছেন। কেউ আবার উল্লেখ করেছেন, ঘুরে ফিরে সব একই।

রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী স্বাক্ষরিত এক প্যাডে তালিকা প্রকাশ পায়। বিষয়টি আবার মুঠোফোনে নিশ্চিত করছেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।

বিভিন্নজনের ফেসবুক ওয়াল ও দলীয় প্যাডে লিখা তালিকা অনুযায়ী কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরীকে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা আক্তার নয়নকে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।

দলীয় সূত্রে জানায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েেই নির্বাচন করবে। কিন্তু ভাইস চেয়ারম্যানের দুটি পদে (সাধারণ ও সংরক্ষিত) পদে উন্মুক্ত প্রার্থী থাকবে।

এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘এটা কিভাবে ফাঁস হয়েছে জানি না। আজকে আমরা তালিকাটা পেলাম। তবে চেয়ারম্যান পদে শুধু নৌকার মনোনয়ন দেয়া হবে। প্যাডে হয়তো ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সম্ভাব্য নাম উল্লেখ করেছেন। যা শুধুমাত্র দলের সুপারিশ।’

বিষয়টি জানতে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী’র মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। এরআগে ২০১৭ সালের ২০ আগস্ট উপজেলা গঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...