রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গুমের’ অভিযোগ দিলো বিএনপি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে নিজে গুমের শিকার হওয়ার অভিযোগ জমা দিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সকলের বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। অভিযোগপত্র জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।

সালাহউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ পর্যন্ত গুম-খুনের বিষয়ে দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি দেখা যাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি এই অপরাধকে উৎসাহ দিচ্ছে।”

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে যারা এ পর্যন্ত গুমের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, তাদের যথাযথ সাজা নিশ্চিত করা এবং যারা এখনও পলাতক রয়েছেন, তাদের খুঁজে বের করার জন্য ট্রাইব্যুনালকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব হলো দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুম-খুনের মত বর্বর কর্মকাণ্ড চিরতরে বন্ধ করা।”

নিজের গুম হওয়ার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। ৬১ দিন পর আমাকে আরেকটি দেশে পাচার করা হয়। আমি যে রুমে ছিলাম, তার বর্ণনাসহ নানা তথ্য গুম কমিশনের কাছে তুলে ধরেছি।”

এ সময় তিনি বলেন, “আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজ গুম কমিশনে এসেছি। আমাদের লক্ষ্য—সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...