বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রোনালদোর ‘নাক ফাটার’ রাতে সহজ জয় পর্তুগালের

ক্রীড়া প্রতিবেদক

বয়সটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে একটা সংখ্যামাত্র। ৩৭ বছর বয়সেও ফুটবল মাঠে এই তারকার নিবেদন নিঃসন্দেহে যেকোনো তরুণ ফুটবলারকে অনুপ্রেরণা জোগাবে।

এই যেমন উয়েফা নেশনস লিগে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক। খেলার মাত্র ১৩ মিনিটের মাথায় গোলের জন্য মরিয়া প্রতিপক্ষে ডি বক্সে জালের খোঁজে লাফ দিয়ে হেডে বল জড়াতে চাইলেন। চেক রিপাবলিকের গোলরক্ষক টমাস ভাকলিক বল ক্লিয়ার করতে ঘুষি হাঁকালেন।

দুর্ভাগ্যজনকভাবে ঘুষিটা বলে না লেগে রোনালদোর নাকে আঘাত হানলো। সঙ্গে সঙ্গে এই তারকা ফুটবলারের নাক থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকল। মাঠের বাইরে নিয়ে সেবা-শুশ্রূষা করা হলো তাকে।

ওই মুহূর্তে খেলা থেকে রোনালদো উঠে গেলে খুব একটা ক্ষতি হতো না পর্তুগালের। কিন্তু তিনি তো যোদ্ধা। তাই খেলার শুরুতে ফিনকি দিয়ে রক্ত বেরুলেও পুরো ম্যাচই খেলে গেছেন দলের হয়ে। অবশ্য দলও তার প্রতিদান দিতে ভুল করেনি।

রোনালদোর নাক ফাটার রাতে তার দল পর্তুগাল সহজ জয় পেয়েছে চেকের বিপক্ষে। প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে পর্তুগাল। দলটির পক্ষে জোড়া গোল করেছেন ডিয়োগো ডালট। এ ছাড়াও ব্রুনো ফার্নান্দেজ ও ডিয়োগো জোতাও গোলের দেখা পেয়েছেন।

এই জয়ে নেশনস লিগে গ্রুপ ২-এ শীর্ষে উঠেছে পর্তুগাল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট দলটির। ৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে স্পেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...