সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে চক্ষু শিবির আয়োজন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

দৃষ্টিহীনদের দৃষ্টি দান”দাও এই প্রত্যয় নিয়ে রাঙ্গামাটির দূর্গম বিলাইছড়িতে আবার চক্ষু শিবির – এর আয়োজন করল বাংলাদেশ সেনাবাহিনী ৩২ বীর বিলাইছড়ি সেনা জোন। 

“শান্তি,সম্প্রীতি, উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে সর্বদা বিলাইছড়ি জোন কাজ করে থাকে।

২৩ সেপ্টেম্বর ( শুক্রবার) উপজেলা অডিটোরিয়ামে জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব,পিপিএম,পিএসসি – এর মানবিকতা ও দূরদর্শি নেতৃত্বের কারণে এ চক্ষু শিবির আয়োজন করা হয়।

শিবিরে বিলাইছড়ি বিভিন্ন দূর্গম এলাকা হতে দীর্ঘদিন চক্ষু সমস্যার জর্জরিত রোগীরা আগমন করেন।

বিলাইছড়ি জোনের মেডিকেল অফিসার,বিএসএস ক্যাপ্টেন বিপুল কুমার পাল(RMO) ৩২ বীর- এর নেতৃত্বে এবং Lions Charitable eye hospital এর সহযোগিতায় এ শিবির আয়োজন করা হয়।

এই শিবিরে বিভিন্ন সমস্যা রোগীদের ঔষধ,ড্রপ ও সানগ্লাস প্রদান কর হয় এবং ছানি পড়া রোগীদের তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে তাদের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান।

বিলাইছড়ি সাধারণ জনগণ এটি একটি মহৎ উদ্যোগ ও সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস এবং বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করবে বলে মনে করেন।

এ বিষয়ে জোন কমাণ্ডারের সঙ্গে কথোপকথনে জানা যায় যে, বিলাইছড়ি জোন তাদের মানবিক প্রচেষ্টা ও জনস্বার্থে বৃহৎ উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন-কাজী মনিরুল ইসলাম রিজিয়ন চেয়ারপারসন- লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম, আবু তাহের রিজিয়ন চেয়ারপারসন (২) লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম,এম এ মুসা বাবুল জোন চেয়ারপারসন লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম,প্রদীপ চক্রবর্তী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম।

এবং অন্যান্যদের মধ্যে চক্ষু চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সোমেন তালুকদার MBBS লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম,ডাঃ কাজী মনজুরুল ইসলাম লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম,ডাঃ মোঃ জসিম উদ্দিন লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম।

এতে ১০০ জন রোগীকে সেবা, এবং ছানি পড়া রোগীদের পরে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালে পাঠানো হবে বলেও জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...