মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আনোয়ারায় দুই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আনোয়ারা উপজেলার হাইলধর ও চাতরী ইউনিয়নে দুই দিনে পুকুরে ডুবে দুই শিশু প্রাণহানির ঘটনা ঘটেছে।

আজ ১২ জুন শনিবার দুপুরে দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পীরখাইন পশ্চিম পাড়া এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ হামেদ হাসান(২) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত হাসান পীরখাইন গ্রামের মোহাম্মদ আরিফ উল্লাহ’র ছেলে।

হাসানের বাবা আরিফ উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে ১১টার দিকে হামেদ নিখোঁজ হয়। এর কিছুক্ষণ পর পুকুরে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা হামেদ হাসানকে উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, আজ দুপুরে উপজেলার পীরখাইন গ্রামের ২ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।

এদিকে শুক্রবার( ১১ জুন)সকালে দিকে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে অতুল মহাজন (৫) নামে এক শিশুর মৃত্যু হয় । নিহত অতুল কৈনপুরা মহাজন পাড়ার সুমন মহাজনের ছেলে । স্থানীয়রা জানায় , নিহত অতুল খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তল্লাশি করে তাকে উদ্বার করে এবং স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...