বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বর্ষার রোগ থেকে বাঁচতে আনারস

চট্টগ্রাম নিউজ ডটকম

বর্তমানে সাধারণ জ্বর, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, ডেঙ্গু ইত্যাদির পাশাপাশি দেখা দিচ্ছে পেটের রোগ। তাই এ সময় সুস্থ থাকতে নজর দিতে হবে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেকেই সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে নিজেদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার চেষ্টা করছেন। খাবারের মধ্যে হয়তো নিয়মিত রাখছেন বিভিন্ন ধরনের ফলও।

বর্ষার এই সময়ে সুস্বাদু ফল বলতেই আনারস। তাই এ সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন আনারস। এ ফলে ফ্ল্যাভোনয়েড থাকায় পুষ্টিগুণে ভরপুর। কিন্তু আমরা অনেকেই তা জানি না।

কপার, ম্যাঙ্গানিজ, একাধিক ভিটামিন, উৎসেচক ব্রোমেলিন থাকায় আনারস একাধিক শারীরিক সমস্যা নিবারণে কার্যকর। যারা ডায়েটিং করেন তারা ডায়েটেও রাখতে পারেন আনারস।

স্বাদে মিষ্টত্ব থাকলেও আনারসে গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই মধুমেহ বা ডায়াবেটিসের রোগীরা এই ফল খেতে পারেন। তা ছাড়া এতে সোডিয়াম কম, ডায়েটরি ফাইবার আছে প্রচুর। ফলে হৃদরোগ, উচ্চ-রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর।

সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো অসুখ নিয়ন্ত্রণে আনারস সক্রিয়ভাবে কাজ করে। হজমের গোলমাল ও পেটে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণ করে আনারস।

গেঁটে বাত, অস্টিওপরোসিসসহ হাড়ের অন্যান্য অসুখে আনারস খুবই উপকারী। মুখ ও গহ্বরের স্বাস্থ্যও অটুট রাখে। জন্ডিস, সিরোসিস অব লিভার বা লিভারের অন্য অসুখেও এ ফল খেতে পারেন।

তবে কোনো খাবারই অতিরিক্ত ভালো নয় স্বাস্থ্যের জন্য। তা ছাড়া যেকোনো খাবার থেকেই শারীরিক সমস্যা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়েটে রাখুন আনারস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...