বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

‘ফুটবলারদের লাগেজ ভাঙা, টাকা চুরির প্রমাণ মেলেনি’

চট্টগ্রাম নিউজ ডটকম

সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে নারী ফুটবলারদের লাগেজ ভাঙা ও টাকা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিমানের ল্যান্ডিং এরিয়া, ব্যাগেজ মেকআপ এরিয়ায় ট্রলির আগমন, ব্যাগেজ মেকআপ এরিয়ার প্রথম লাগেজ ড্রপ, বেল্ট নম্বর ৮-এ লাগেজ আসা, ব্যাগেজ মেকআপ এরিয়ায় সর্বশেষ লাগেজ আসা পর্যন্ত পাঁচটি এরিয়ার সিসিটিভ ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে লাগেজ ভাঙা, চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা ইমরানকে অক্ষতভাবে লাগেজ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে সাফজয়ী দলের একজন খেলোয়াড় বলেন, আমরা বিমান থেকে নেমে সোজা ভিআইপি লাউঞ্জে চলে আসি। সেখান থেকে বাসে উঠে বাফুফে ভবনে যাই। উদযাপন করার পর রাতে দেখতে পাই যে কৃষ্ণা রানী, সানজিদা ও শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে প্রায় দুই লাখ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। ওই সময় বেশ কয়েকজনের ব্যাগের জিপ খোলা ছিল।

বুধবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাবিনারা প্রবেশ করলে কেক কেটে ও ফুল দিয়ে তাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়াসচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।

সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ট্রফি উঁচিয়ে ধরে সাবিনা বলেন, এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের।

সবাইকে ধন্যবাদ, আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন, তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।

এরপর বিআরটিসির ছাদখোলা বাসে করে উদযাপন করতে করতে বাফুফের পথে যাত্রা শুরু করে সানজিদা আক্তাররা। বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে যায় বাসটি। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আরেক দফা দলকে বরণ করেন।

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে কৃষ্ণা রানী সরকারের দুই ও শামসুন্নাহার জুনিয়রের এক গোলে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ২৩ গোল করেছেন বাংলাদেশের মেয়েরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...