বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মাটিরাঙ্গায় ২৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)

খাগড়াছড়ি মাটিরাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি)।

বুধবার (২১সেপ্টেম্বর ) ভোরের দিকে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির আওতাধীন শিশুক বাড়ি নামক এলাকা থেকে শাড়ি ও লেহেঙ্গাগুলো জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে বিজিবি। পরে শিশুক বাড়ী নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়ি ও লেহেঙ্গাগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি।

আরো পড়ুন:সাতকানিয়ায় ইয়াবাসহ আটক ২

এরমধ্যে ২১৭ পিস শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা রয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫শত টাকা। এগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় আটক দুই

চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য...

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...