মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া নামক স্থান থেকে এসব ইয়াবাসহ তাদের আটক হয়।

আটককৃতরা হলেন, কুতুপালং ১ নং রোহিঙ্গা ক্যাম্পের ১০ সি-ব্লকের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ আলী হোসেন (৩৪), ১৪এফ-ব্লকের মৃত শহিদুল্লাহ এর ছেলে
মোঃ ইউনুস (৩৭), ৪ /ডি-ব্লকের মোঃ হাসু মিয়ার ছেলে
মোঃ হোসেন আহম্মেদ (২৫)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবির) কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সকাল ভোর রাতে উক্ত স্থানে কতিপয় ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এসময় ৩ কোটি টাকার মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং বর্ণিত মামলায় ২ জন পলাতক আসামী রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...