মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চবিতে ২১ তম ব্যাচের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘নান্দনিক তথ্য কেন্দ্র’

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ ‘আমরা একুশ’ এর উদ্যোগে  ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথ্য কেন্দ্র’ এর নির্মাণ কাজের উদ্বোধন করেন চবি  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে স্থাপনাটির।

শনিবার দুপুর ১২ টায় চবি প্রধান ফটক সংলগ্ন (স্মরণ চত্বর সন্নিহিত) স্থানে এ নির্মাণ কাজের  উদ্বোধন করা হয়।

নির্মাণ কাজের ব্যাপারে মাননীয় উপাচার্য বলেন, চবিতে তথ্য কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় একুশ ব্যাচের শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একুশ ব্যাচের শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাজীবন শেষ করে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উঁচু পদে কর্মরত আছেন। এটি চবি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। একুশ ব্যাচের মতো অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাননীয় উপাচার্য। তিনি একুশ ব্যাচের এ ধরণের জনহিতকর কর্মতৎপরতা অব্যাহত রাখার আহবান জানান।

প্রকল্পটির উদ্বোধন উপলক্ষ্যে দিনটি ২১ তম ব্যাচের এ্যালামনাইদের মিলনমেলায় পরিণত হয়েছে। এতে প্রাণোচ্ছলতায় মেতে উঠে স্মৃতির রোমন্থন করতে ব্যস্ত হয়ে উঠেন অনেকেই৷

বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের শিক্ষার্থী কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, আমরা মনে করেছি বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা অনেক ক্ষেত্রেই সুরক্ষা পায় না। বিশেষ করে টয়লেটের সমস্যায় থাকে। তাই আমরা একটা কমফোর্ট সেন্টার করেছি যেখানে স্বাস্থ্যকর টয়লেটসহ কিছু সুযোগ সুবিধা তারা ব্যবহার করতে পারবে।

২১ তম ব্যাচের আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম বলেন, এদিনটি আমাদের জন্য স্মরণীয় দিন। গত দুই বছরের কাজ আজ সার্থক হতে চলেছে। আমরা ৮০ দশকের ছাত্র। আমরা আমাদের একাজ সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধ। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন শুধুমাত্র হলে অথবা চাকসুতে টয়লেটের ব্যবস্থা ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রথম তথ্য সেন্টার নির্মাণ করা হয়েছে। আমরা আশা করবো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এটি অনুসরণ করবে। কারেন্ট শিক্ষার্থীরাও দলমত নির্বিশেষে এসব কর্মকাণ্ডগুলো হাতে নিবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ সহকারী প্রক্টরবৃন্দ এবং বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্নহলের আবাসিক শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন একুশ ব্যাচের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদল, জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী মেন্দি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন রেজা, অধ্যক্ষ সেলিম রেজা রেজাউল করিম স্বপন, ভরঞ্জন বণিক, সুস্মিতা সুলতানা, মাসুদ তালুকদার, সরওয়ার আহমেদ চৌধুরী মিন্টু, সাইফুল ইসলাম সোহেল, এডভোকেট ওমর ফারুক, অপূ বৈদ্য, হাসনা বানু, সিমলা অধ্যক্ষ সেলিস নো মোর চৌধুরী, ওহিদুল আলম, রেজাউল করিম, মুজিব রহমান, অধ্যক্ষ শোভনা চৌধুরী, দিদারুল আলম, জহুরুল ইসলাম হেলাল, সবুজ নাথ, চম্পা চৌধুরী, মৃদুল চক্রবর্তী, মানিক মজুমদার, অধ্যাপক নুরুল আমিন, আলী মাহবুব, ইমাম হোসেন মো. সাইফুল্লাহ, রাশেদ উদ্দিন, রতন চক্রবর্তী, মো. শহীদুল্লাহ, মো. নাসিম প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত নির্মিতব্য এ তথ্য কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবেন। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিতব্য বহুতল বিশিষ্ট এ তথ্য কেন্দ্রে চবি’র সকল বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলসমূহ সহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য একই ছাদের নীচে পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...