বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রামে পূজামণ্ডপে থাকবেন আ.লীগের কর্মীরা: নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রাম মহানগর এলাকার প্রায় ২৮২টি পূজামণ্ডপে এবার মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড, থানা ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা যাতে কোনও ধরনের নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মণ্ডপে দায়িত্ব পালনকারী সনাতনীদের সাথে নিজ নিজ ওয়ার্ড, থানা, এমনকি ইউনিট আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহায়ক দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহবান করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে ব্যবহারের ষড়যন্ত্রে চিহ্নিত একটি মহল এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য সাম্প্রদায়িক নৈরাজ্য সৃষ্টি করে সহজ সরল মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বিভ্রান্তি সৃষ্টি করা।

এদের সংখ্যা অতি নগন্য, এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করতে হলে রাষ্ট্র, সমাজ ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.চন্দ্রনাথ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, সাধন ধর, অ্যাডভোকেট চন্দন তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সুমন দেবনাথসহ মহানগর আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...