মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে বস্তাভর্তি চোলাই মদসহ ‌‌দুই সহোদর ভাই আটক

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বস্তাভর্তি ৪০০ লিটার চোলাই মদসহ দুই ভাইকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ২নং ওয়ার্ডের একটি ঘর থেকে তাদের আটক করে। তবে অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসার মূলহোতারা সটকে পড়ে।

বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন গোয়েন্দা (ডিবি) উপ পরিদর্শক মো. মনির হোসেন।

আটককৃতরা হলেন-উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের দুদু মিয়া কন্টাক্ট বাড়ির মো. আবদুল গণির ছেলে মো. দোস্ত মোহাম্মদ (৩৫) এবং জহুর আহমেদ (৩০)।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে চোলাই মদ সংগ্রহ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেলা উপ পরিদর্শক মো. মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাইমদ সহ তাদের আটক করে।

এ বিষয়ে গোয়েন্দা (ডিবি) উপ পরিদর্শক মো. মনির হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন যাবত ঐ এলাকা মাদক বিক্রি করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...