বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষায় দূর্বার তারুণ্য এর ব্যতিক্রমী কার্যক্রম ‘আমরা মালি’

নিউজ ডেস্ক

“আমার যত্নে, আমার গাছ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের জনপ্রিয় সামজিক সংগঠন দূর্বার তারুণ্য ‘ আমরা মালি’ নামক একটি ব্যতিক্রমী কার্যক্রম উদ্বোধন ঘোষণা করল।

আজ (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন মঘাদিয়া ইউনিয়নে শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে প্রজেক্টটি উদ্বোধন ঘোষণা করেন দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন করোনা প্রতিরোধক বুথ এর উদ্ভাবক ও সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের কোন বিকল্প নেই। তাই গাছ রোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ বিষয়। দূর্বার তারুণ্য এর সকল ব্যতিক্রমী চিন্তাভাবনাকে আমরা বরাবরই স্বাগত জানাই।

এ ধরনের প্রজেক্টের মাধ্যমে অনলাইন আসক্ত তরুণরা সমাজ ও দেশ নিয়ে ভাবনায় ব্যস্ত থাকবে। দেশের সামগ্রিক উন্নয়নে তারা নিজেকে সম্পৃক্ত রাখবে। গাছের যত্ন নেয়ার বিষয়ে ‘আমরা মালি’ তো শুধুমাত্র একটা দেখানো মাধ্যম। এই মাধ্যমে সবাই গাছের পরিচর্যার বিষয়ে সচেতন হলে সার্থক হবে আমাদের প্রজেক্ট।

প্রজেক্ট সম্পর্কে বলতে যেয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, প্রতিবছরই বাংলাদেশে লাখ লাখ বৃক্ষ রোপন করা হয়। যত্নের অভাবে শেষ পর্যন্ত পরিবেশে টিকে থাকে খুবই কম। পুরো বাংলাদেশে আমাদের সদস্য ও স্বেচ্ছাসেবীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।

এরই প্রেক্ষিতে দূর্বার তারুণ্য সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রতিটা সদস্য একটি করে গাছ লাগাবে এবং মালির মতোই সেই গাছের যত্ন নিবে৷ আমরা এই প্রজেক্ট চালু করেছি মানে শুধুমাত্র আমরাই কাজটি করতে পারব এমন ধারণা ভুল। আমাদের কনসেপ্ট হল- গাছ লাগান ও তার পরিচর্যা করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মদ আরিফ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, মোঃ ইবরাহীম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রুবেল, মোঃ অহিদুল ইসলাম, মোঃ সামছুদ্দীন, মোঃ রুমন মিয়া, মোঃ আজিম উদ্দিন চৌধুরী, মোঃ মনজুর মোরর্শেদ, মোঃ সালমানসহ জেলা স্থানীয় নেতৃত্ববৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দূর্বার তারুণ্যের মালি নামক প্রজেক্টের আইডিয়াকে ধারণ করে বৃক্ষ রোপন ও তার সঠিক পরিচর্যার মাধ্যমেই আমাদের দেশ তথা বিশ্বকে সবুজায়ন করা সম্ভব বলে মনে করেন উদ্যোগক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

আরও পড়ুন

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...