সোমবার, ৩ আগস্ট ২০২৬

মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, উত্তাল ঢেউয়ে কূলে ফিরেছে শতাধিক ট্রলার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

নিম্নচাপের কারণে কক্সবাজারের মহেশখালীর উপকূলীয় মাতারবাড়ি ও ধলঘাটাসহ আরও কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে জোয়ারের পানিতে ডুবে গেছে স্থানীয়দের ঘর-বাড়ি। অন্যদিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সাগরে পাতানো বেশকিছু জাল ছিঁড়ে যাওয়ায় তীরে ফিরেছে শত শত ট্রলার।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মহেশখালী-বদরখালী নৌ-চ্যানেলের বদরখালী জেটিঘাটে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে সাগর থেকে ৩০-৪০টি ফিশিং ট্রলার নোঙর করে আছে। ঢেউয়ের আঘাতে অনেক ট্রলারের জাল ছিঁড়ে গেছে। সেই ছেঁড়া জাল জেটিতে বসে মেরামত করছেন জেলেরা।

এফবি অলি আহমদ ট্রলারের জেলে শ্রমিক আনোয়ার জানান, সাগরে পাহাড় সমান ঢেউ। জাল ফেলার উপায় নেই। ঢেউয়ে পড়ে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই চলে এসেছি। ঢেউয়ের আঘাতে সাগরে পেতে রাখা অনেক ট্রলারের জাল ছিঁড়ে গেছে।

জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকার বেশিরভাগ ট্রলার উপকূলে নোঙর করেছে। আবহাওয়া বার্তা শোনার পরপরই সেগুলো সাগর থেকে উপকূলে ফিরে এসেছে।

এদিকে জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...