মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় আগুনে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে নিঃস্ব হয়ে গেছে আবুদল হামিদ, আবুল হোসেন ও মৃত আব্দুল হাফেজের পরিবার।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জুলধা ৪ নং ওয়ার্ডের আনিছ তালুকদার এলাকার লেদুর নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আনোয়ারা ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়েছে আবুদল হামিদ, আবুল হোসেন ও মৃত আব্দুল হাফেজের বসতঘর।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় ইউপি সদস্য জামশেদুল আলম পেয়ারু।

তিনি জানান, জুলধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আনিছ তালুকদার এলাকার লেদুর নতুন বাড়িতে দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল হামিদের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশের টিম এসেও আগুন নেভানোর কাজে সহায়তা করে।

শাহমিরপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ অমিভাত দত্ত বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে জুলধার আনিছ তালুকদার এলাকার লেদুর নতুন বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি ঘরের তিনটি পরিবারের কক্ষগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনলক্ষ টাকার মত ক্ষতি ও ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...