বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চের

খেলাধুলা

ঘরের মাঠে আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচটিই ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ওয়ানডে হতে চলেছে

অস্ট্রেলিয়ার সীমিত সংস্করণের অধিনায়ক অ্যারন ফিঞ্চের বয়সের সাথে ফর্মও দিনদিন পড়তির দিকে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। তবে এবার ওয়ানডেতে ব্যাট-প্যাড তুলে রাখতে পারেন অজি দলপতি।

ওয়ানডে থেকে ফিঞ্চের অবসরের ইঙ্গিতটা পাওয়া গিয়েছিলো বেশ আগেই। বছর দুয়েক আগে অজি দলপতি জানিয়েছিলেন, “২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়।”

তবে সময়ের সঙ্গে বদলেছে অস্ট্রেলিয়ার অধিনায়কের ভাবনাও। তবে এবার লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দহীন ফিঞ্চ বিদায় বলতে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেটকে। তার বিদায়ের খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে হতে পারে ফিঞ্চের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের আগে মিডিয়ার সামনে এসে ওয়ানডে ছাড়ার কথা জানাবেন ফিঞ্চ।

লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক। সর্বশেষ ৭ ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছেন ডানহাতি এই ওপেনার। যেখানে তিনবারই শূন্য রানে আউট হয়েছেন তিনি।

ওয়ানডে ক্রিকেট ছাড়লেও টি-টোয়েন্টি সংস্করণ চালিয়ে যাবেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকেও নেতৃত্ব দেবেন ফিঞ্চ। সেখানে ব্যর্থ হলে এ ফরম্যাট নিয়েও হয়তো সিদ্ধান্ত নিতে পারেন এই ক্রিকেটার।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি ওয়ানডে খেলেছেন এ ডানহাতি ওপেনার। এর মধ্যে ৫৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয়ের দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন বিশ্বকাপে তিনিই থাকবেন অস্ট্রেলিয়ার নেতৃত্বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...