রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ব্রিটেন ও ১৪ কমনওয়েলথ দেশের নতুন রাজা হচ্ছেন চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হলেন ১৯৬৯ সালে ব্যাকিংহাম প্যালেসে মাথায় যুবরাজের মুকুট পরা রানির বড় ছেলে চার্লস। ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ম অনুসারে, রানির মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে এবং কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাজার পদবি পাবেন সাবেক প্রিন্স অব ওয়েলস। সেই হিসেবে চার্লসই ব্রিটেনের নতুন রাজা।একই সঙ্গে তিনি হবেন অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ আরও ১৪ টি কমনওয়েলথ দেশেরও রাজা। জানা গেছে প্রিন্স চার্লস ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন৷ রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে।

প্রিন্স চার্লস নতুন রাজা হওয়ায় তার স্ত্রী পরিচিত হবেন কুইন কনসর্ট হিসেবে। চার্লসের ‘প্রিন্স অব ওয়েলস’ উপাধিপ্রাপ্ত হবেন তারই বড় ছেলে প্রিন্স উলিয়াম। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম অবশ্য চার্লসের ছেড়ে যাওয়া প্রিন্স অব ওয়েলস পদবি সঙ্গে সঙ্গে পাবেন না। বাবার ডিউক অব কর্নওয়াল পদবি পরবর্তীতে তার হয়ে যাবে। উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন সেক্ষেত্রে হচ্ছেন ডাচেস অফ কর্নওয়াল।

নতুন রাজা ঘোষণা করতে চার্লসকে পার করতে হবে বেশকিছু আনুষ্ঠানিকতা। লন্ডনের সেইন্ট জেমসেস প্যালেসে সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ এমপিদের দল, জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা, কমনওয়েলথের হাই কমিশনার এবং লন্ডনের লর্ড মেয়রের সমন্বয়ে গঠিত ‘অ্যাকসেশন কাউন্সিল’ ঘোষণা করবে নতুন রাজার নাম। এ সময় নতুন রাজার অংশ নেয়ার নিয়ম নেই। একদিন পর আয়োজিত পুনরায় আয়োজিত অ্যাকসেশন কাউন্সিলের সভায় উপস্থিত থাকবেন। বৃটিশ সম্রাজ্যের রেওয়াজ অনুসারে, ব্রিটিশ রাজা হিসেবে ক্ষমতা গ্রহণের সময় ‘শপথ বাক্য’ পাঠ করানোর বদলে দেওয়া হয় ঘোষণা। ১৮ শতকের প্রথম দিকের রেওয়াজের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রাজা স্কটল্যান্ডের চার্চকে রক্ষা করার শপথ করবেন।১৯৫২ সালের পর এই প্রথম ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতে ‘গড সেইভ দ্য কুইন’-এর বদলে যুক্ত হবে ‘গড সেইভ দ্য কিং’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...