বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

সাফায়েত মেহেদী,মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিএসআরএম গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াছিনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুুলিশ। পুলিশের ধারণা তারা মোটরসাইকেল ছিনতাইয়ের বড় একটি চক্রের সঙ্গে জড়িত। 

এদের মধ্যে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও ১৬৪ ধারায় আদালতে জবানবন্ধি দিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত থাকায় অপর আসামী হেলাল।

গ্রেপ্তারকৃতরা হলো, মিরসরাই পৌরসভা এলাকার রবিউল ইসলাম রনি ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকার হেলাল হোসেন।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত ২৭আগস্ট ভোর ৬টার দিকে বিএসআরএম কর্মকর্তা মো. ইয়াছিন অফিসে যাওয়ার পথে তাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ঘটন পরদিন ২৮ আগস্ট ইয়াছিন বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা (যার নম্বর-১৪) দায়ের করেন। এরপর ওই মাসের ২৯ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে রনিকে। তার দেয়া তথ্য অনুযায়ী গত বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী পৌর সদরের একটি গেরেজ থেকে বাইক এবং পরে হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজীব পোদ্দার জানান, গ্রেপ্তার হওয়া রনি ও হেলাল মোটর সাইকেল ছিনতাইয়ের বড় একটি চক্রের সাথে জড়িত। হেলাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামী রনিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...