মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে এক টাকার বাজার

নিজস্ব প্রতিবেদক

এক টাকায় কেনাকাটা’রএক টাকায় কেনাকাটা’র অভাবনীয় সুযোগ পাচ্ছেন চট্টগ্রামের সুবিধাবঞ্চিত মানুষ। মিলছে চাল, ডাল, তেল থেকে শুরু করে জামা-জুতা পর্যন্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পণ্য কিনতে দিনভর লেগে থাকছে ভিড়।

মহানগরীর বাকলিয়ায় রাজবাড়ি কমিউনিটি সেন্টারে বসেছে ‘এক টাকায় কেনাকাটা’র এই বাজার। ভোগ্যপণ্যের পাশাপাশি মিলছে জামা, জুতাও। সিএমপি’র সহযোগিতায় বিদ্যানন্দের এ কার্যক্রম চলছে পণ্যের মজুদ থাকা পর্যন্ত।

চাল, ডাল, লবণ, আলু সবকিছুর দাম প্রতিকেজি ১ এক টাকা। প্রতি লিটার সয়াবিন তেল ৪ টাকা, মুরগী ৬ টাকা আর মাছের কেজি ৪ টাকা।

এমন অবিশ্বাস্য কম মূল্যে ১৫ ধরনের নিত্যপণ্য কেনার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মাত্র ১০ টাকার বিনিময়ে প্রায় ৮০০ টাকা মূল্যের পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

শিশু থেকে শুরু করে শত বছরের বৃদ্ধা, বাদ যায়নি তৃতীয় লিঙ্গের মানুষজনও। এমন দু:সময়ে মাত্র এক দুই টাকায় কেনাকাটার সুযোগে উপকৃত হচ্ছেন সবাই।

বাজারটি পরিদর্শন করে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, অনেকে বিভিন্নভাবে কাজ করেছেন। যাদের অন্যদের উপকার করার সুযোগ আছে, তারা এগিয়ে এলে আমরা পরস্পরের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, আজকে দেড় হাজার মানুষ উপকৃত হয়েছে। এছাড়া আমরা একটি গাড়িকে ভ্রাম্যমাণ বিপণীতে রূপান্তর করেছি। যেই বিপণীটি শহরের মানুষের দ্বারে দ্বারে যাবে এবং সুখ বিলিয়ে দেয়ার চেষ্টা করবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...