বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শিকল বন্দি সাইফুদ্দীনকে উদ্ধার করলেন এ্যাসিলেন্ড

রিয়াদ হোসেন

আনোয়ারায় দীর্ঘদিন ধরে শিকল বন্দি থাকা অবস্থায় সাইফুদ্দীন (২৮) নামের এক যুবককে উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক অসুস্থ অপবাদ দিয়ে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠেছে তার ভাইদের বিরুদ্ধে।

এমন অভিযোগ পেয়ে বুধবার ( ৭ সেপ্টেম্বর ) সন্ধ্যার সময় তার নিজ বাড়ী মালঘর উত্তর ইছাখালী থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাইফুদ্দীনের পা তালা দিয়ে বেঁধে রাখা শিকল খুলে দেওয়া হয়।

শিকলে বন্দি সাইফুদ্দীন উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মৃত বজল আহমেদের ছেলে। বজল আহমেদের তিন ছেলের মধ্যে সাইফুদ্দীন সবার ছোট বলে জানা গেছে।

এদিকে স্থানীয়রা জানায়, সাইফুদ্দীন নিজে একজন কাঠ মিস্ত্রি পেশায় কাজ করতেন। সে এমনে মানসিক রোগী। মাঝে মাঝে অসুস্থতা বেড়ে গেলে পাগলামি বেশি করতো। ভালো হয়ে গেলে আবার কাজ করতো। তবে এবার দীর্ঘদিন ধরে তাকে আমরা দেখতে পাচ্ছি না।

তাকে উদ্ধারের বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, সে মানসিক রোগী হোক বা অন্য কিছু হোক। এভাবে একটা মানুষকে শিকলে বন্দি রাখা যায় না। সে অসুস্থ হলে তার চিকিৎসা নেওয়াটা প্রয়োজন। বিষয়টা আমি খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছি। সে যদি মানসিক অসুস্থ হয়ে থাকে তাহলে আগে তার পর্যাপ্ত চিকিৎসা সেবা দরকার। এভাবে কাওকে বন্দি করে রাখা এটা অন্যায় অপরাধমূলক কাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...