বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় সাজাপ্রাপ্তসহ ৩৭ পলাতক আসামী গ্রেফতার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ” ওয়ান নাইট অপারেশনে” নারীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া ২৯ টি রিকল নিষ্পত্তি করা হয়েছে। 

মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত চকরিয়া উপজেলার পৌরসভা ও ১৮ টি ইউনিয়নে এই বিশেষ অভিযান চালানো হয় ।

আরো পড়ুন: কোতোয়ালীতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ১০ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে কক্সবাজার পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে থানা ও ফাঁড়ি পুলিশের একাধিক টীম টানা ৮ ঘন্টা ব্যাপী অভিযান চালায়।

আরো পড়ুন:কোতোয়ালিতে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিকল্পিত এই অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাথে ২৯ টি রিকলসহ ৬৬ টি পরোয়ানা তামিল হয়েছে ৮ ঘন্টায়।

ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বুধবার দুপুর ১২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...