রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নয়ন শীল

টেক্সটাইল ডাই স্টাফ ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে আনা ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড তথ্য গোপন করে অবৈধভাবে এসব সিগারেট আমদানি করে।

সোমবার ৫ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) শাখা এ অবৈধ সিগারেটের চালানটি আটক করে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, পণ্য চালানটির রপ্তানিকারক, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা সহ যাবতীয় বিষয় বিশ্লেষণ করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি প্রাথমিক ভাবে ধরা পড়ে। পরবর্তীতে আজ সোমবার ৫ সেপ্টেম্বর চালানটির শতভাগ কায়িক পরীক্ষায় অবৈধভাবে আনা মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাভেলো পিওর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাইসের ডেপুটি কমিশনার (এআইআর) মোঃ সাইফুল হক জানান, অবৈধ চালানটিতে ৮৪৯ টি কার্টনে আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকার ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া গেছে। এই অবৈধ চালানে জালিয়াতির মাধ্যমে আমদানিকারক ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন। এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...