রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইটিপি স্থাপন না করায় হাইওয়ে সুইটসকে জরিমানা

নয়ন শীল

পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেওয়ার পরেও ক্ষতিকর ও বিপদজ্জনক তরল বর্জ্য পরিশোধনের জন্য বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করায় হাইওয়ে সুইটস লালখান বাজার শাখাকে ৫ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার ৫ সেপ্টেম্বর ২২ ইং পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানার এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, ইটিপি স্থাপন বাধ্যতামূলক হলেও হাইওয়ে সুইটস কর্তৃপক্ষ ইটিপি স্থাপন করে নি। এতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় শুনানি শেষে হাইওয়ে সুইটসকে ৫ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিগত ২৯ আগস্ট সাগরিকার মেসার্স আর্ক সী ফুড কারখানা পরিদর্শনে গিয়ে কারখানাটির ইটিপি সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না দেখা যায়। পরবর্তীতে কারখানার তরল বর্জ্যের নমুনা পরীক্ষায় তরল বর্জ্যের মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রার পাওয়া যায়। ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় শুনানি শেষে সাগরিকার মেসার্স আর্ক সী ফুড কর্তৃপক্ষকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...