বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে বাইক নিয়ন্ত্রণে হারিয়ে এক বাইকচালক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম মো. আকিব উদ্দিন আল-হাসান (২৪) , একই ঘটনায় বাইকে থাকা তার বন্ধু মো. মানিক (২৩) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশখালী-পেকুয়া সংযোগ সড়কে উপজেলার নাপোড়া বাজারের উত্তর পাশে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব উদ্দিন আল-হাসান বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মেহের আলী বাড়ীর নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, মো. আকিব চলতি মাসের ২৫ তারিখ হজ্বে যাওয়ার প্রস্তুতি নিয়ে তার হজ্ব কাফেলার লোকজনদের সাথে দেখা করতে বাঁশখালীর সীমান্তবর্তী টেইটং এলাকায় রওয়ানা দেন। পথিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারালে নাপোড়া বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থল থেকে লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় চাম্বলস্থ বাঁশখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় তার মৃত্যু হয়।

বাঁশখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. মুমিনুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আকিব গুরুতর আহত হয়। তার মুখের বাম পাশের পুরোটা ভেঙে গেছে। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি চট্টগ্রাম সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ও উপজেলার মিয়ার বাজারস্থ হাশিম ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...