বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে ইউপিডিএফের নেতা হত্যার প্রতিবাদে ট্রাকে অগ্নিসংযোগ

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফের সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে  মুরগির খাদ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রামগড়-জালিয়া পাড়া সড়কের দাতারাম পাড়ার ঢাকা কলেনী এলাকায় ১৫/২০ জন দুর্বৃত্ত রামগড় থেকে জালিয়াপাড়া গামী চট্ট মেট্রঃ ট-১১- ৬৮১৫ মুরগীর খাদ্যবাহী ট্রাকে আগুন দেয় এবং সড়কে চলমান অন্যান্য গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে তান্ডব চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। আগুনের খবর পেয়ে ৪৩ বিজিবি রামগড় জোনের জোন জেসিও নায়েক সুবেদার মোঃ থান্ডু মিয়ার নেতৃত্বে একটি টহল দল, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দীন বলেন,সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে দুটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে জলন্ত গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি তদন্ত) রাজিব কর জানান,সড়কে যানচলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাড়িতে থাকা শ্রমিকরা জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালিকের মালামালসহ আনুমানিক ১৫-১৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য,  আজ সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)-কে সাংগঠনিক কাজে যাবার পথে গুইমারার দেওয়ান পাড়া নামক স্থানে গুলি করে হত্যার ঘটনায় সংগঠনটির বিক্ষুব্ধ কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...