মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সুবর্ণচর থেকে ৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গা নাগরিককে সুবর্ণচর উপজেলা থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টম্বর) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ শিবিরের ৮০ নম্বর ক্লাস্টারের গুলবাহার (৫০), মো.খায়রুল আমিন (২৪), মো.ফারুক (২৬) ও মো.তুষার (৩০)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, ‘শুক্রবার সকালে চারজন রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালালরা কৌশলে তাদের সুবর্ণচর উপজেলায় নামিয়ে দিয়ে চলে যায়।

সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের লোকজন বাজার এলাকায় এক নারী ও দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন আটককৃতদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করে।’

এদিকে অপর এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করে স্থানীয়রা বলে নিশ্চিত করেছেন তিনি।

ওসি আরো বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটককৃতদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...