বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়া কাপ : বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি আজ

চট্টগ্রাম নিউজ ডটকম:

এশিয়া কাপের মিশনে আজ (৩০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিপক্ষ টি-টোয়েন্টির বিচারে বাংলাদেশের চেয়েও শক্তিশালী আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়েও এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে দলটির জয় ৫ ম্যাচ। এশিয়া কাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচেও শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা।

শক্তির বিচারে এগিয়ে থাকলেও আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করতে চায় টাইগাররা। নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্রত্যয়ে সাকিবের নেতৃত্বে আফগান বধ করে বাংলাদেশ কি পারবে টি-টোয়েন্টিতে নতুন সূচনা করতে?

যদিও আফগানিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। রোববার রাতে দুবাইয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, আফগান বোলিং আক্রমণ সামাল দেয়ার সামর্থ্য ভালোভাবেই আছে আমাদের। একটা জিনিস দেখেন, ওদের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের ব্যাটসম্যানরাও অনেক ভালো। শেষ কয়েক দিন আমরা প্রস্তুতি নিয়েছি ওদের বোলারদের নিয়ে। ওদের যে কয়জন বোলার আছে, তাদের কীভাবে খেলতে হবে, এটা নিয়ে সবাই পরিষ্কার। সে অনুযায়ী আমরা অনুশীলন করেছি। দেশেও করেছি, এখানেও করেছি। এখন স্রেফ বাস্তবায়ন করতে হবে মাঠে। মাঠে খেলতে হবে, প্রয়োগ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা এর আগেও আফগানিস্তানের বিপক্ষে খেলেছি। ভালো ক্রিকেট খেলেছি, জিতেছি। সব মিলিয়ে এমন নয় যে, আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, ওদের বোলিং লাইনআপ অনেক শক্তিশালী। তবে আমাদের ব্যাটসম্যানরাও অনেক অভিজ্ঞ ও ভালো কাজ করছে। সবাই এখন ভালো টাচে আছে।

উল্লেখ, ২০১৪ সালের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে প্রথম টি২০ মোকাবেলা আফগানিস্তানের। সেবার মিরপুরে টি২০ বিশ্বকাপ ম্যাচে সাকিব ৮ রানে তিন উইকেট তুলে নিলে ৭২ রানে অলআউট হয়ে যায় নবীন দল আফগানিস্তান। ওই ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...