বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে ৬টি বেসরকারি হাসপাতাল বন্ধ 

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ৬টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২৯ আগষ্ট) সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন  আমিনুল হক, ডাঃ রাশেদ উল করিম।সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

জানা যায়, বাঁশখালীতে কোনরুপ বৈধ কাগজপত্র ছাড়া ১৫টি বেসরকারি হাসপাতাল ও ১৩টি ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। ড্রাগ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে কাবু করতে ওইসব হাসপাতালের শেয়ার হোল্ডার করা হয়েছে কতিপয় রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের।

বাঁশখালী উপজেলা সদর ও চাম্বলে বন্ধ করা হাসপাতালগুলো হচ্ছে জেনারেল হাসপাতাল, ন্যাশানাল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড, মামনি ডায়াগনষ্টিক সেন্টার, ইউনিক ডায়াগনষ্টিক সেন্টার, মিনি ল্যাব, মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান বলেন, লাইসেন্স বিহীন আজ সকলে ৬টি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হয়েছে। যতদিন পর্যন্ত ওরা সঠিক কাগজপত্র সোপর্দ করতে পারবেনা ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। আমাদের এই অভিযান  অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...