মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্য আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব

আটককৃতরা হলেন- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি(৫৫), ইলিয়াছ(৩৮) সাহেদ(২১), মো. আয়াছ ওরফে আজিজুল(৫৫) ও সাইফুল ইসলাম(২৭)। এরমধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি ৩ জন বাংলাদেশের নাগরিক।

এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি জানান, ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে উখিয়ার জামতলী ক্যাম্পের বাইরে অবস্থান করে র‌্যাব। এসময় ক্যাম্পে প্রবেশের সময় ১ লাখ ইয়াবাসহ ইলিয়াছকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক বালুখালী কাকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার ও অস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করা হয়।

র‌্যাবের এই অধিনায়ক জানান, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয় সকল ইয়াবা ও অস্ত্র সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ। মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবার চালান বাংলাদেশে পাঠায় এই গ্রুপ। আটক রাজ্জাক মাঝি ইয়াবা সেক্টরের প্রধান। নবী হোসেনকেও আটকে র‌্যাব তৎপর রয়েছে বলে জানান তিনি। ইয়াবা ও অস্ত্র কারবার নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন। মিয়ানমার ও বাংলাদেশে তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে। কয়েক মাস আগে তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...