বুধবার, ২৯ জুলাই ২০২৬

আগস্টে বিএনপিকে সত্যের ‍মুখোমুখি হতে হয়: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস কারো ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনি বলেন, আগস্ট মাস এলেই বিএনপি কেন এতো ভয় পায়! কারণ তাদের সত্যের মুখোমুখি হতে হয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন।

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আমরা জানি। বাংলাদেশের দুর্ভিক্ষের সময় খাদ্য, অস্ত্র ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৭৪’ দেখেছি, ৭৫’ সালেও দেখেছি। আমাদের ভালবাসার ফুল রক্তাক্ত হয়ে গেলো ৩২ নম্বরে।

তিনি বলেন, আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, জঙ্গিবাদ করবে, সেই বাংলাদেশে টেক ব্যাক করতে চায় তারেক জিয়া। কিন্তু আমাদের জীবন থাকতে সেই বাংলাদেশ হতে দেবো না। লুটেরা, ঘাতক, সন্ত্রাসীদের সেই বাংলাদেশ আমরা চাই না।

আরও কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে জানিয়ে কাদের বলেন, বিশ্বব্যাপী এনার্জি ক্রাইসিস ভয়াবহ। যুক্তরাজ্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা তো বিচ্ছিন্ন কেউ নই। বৈশ্বিক পরিস্থিতি আমরা সৃষ্টি করিনি, কিন্তু মূল্য দিতে।

তিনি বলেন, এ সময়ের বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি, এ ধরণের অবস্থা খুব বেশিদিন হয়তো থাকবে না।

রোহিঙ্গা প্রসঙ্গে কাদের বলেন, রোহিঙ্গাদের সঙ্কট সমাধানে যতো ঝড়-ঝঞ্ঝা, উদ্যোগ, সাহায্য, বৈঠক, প্রচার সবই সরকার করেছে। অথচ বিএনপি কেবল একদিন রোহিঙ্গা শিবিরে গিয়ে ত্রাণ দেয়ার নামে ছবি তুলেছে। এরপর তারা গত পাঁচ বছরে একদিনও রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসেনি।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে আসছে। কিন্তু তারা কোনোদিন রোহিঙ্গাদের ব্যাপারে কূটনীতিকদের কাছে কথা বলেনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মানুষের কষ্ট বোঝেন। তিনি কষ্ট অনুধাবন করেন এবং সমাধানের পথ খোঁজা চেষ্টা করে চলেছেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...