মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শেখ মণি’র রাজনৈতিক ও সামাজিক দর্শন ছিল দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ: সাংসদ মোছলেম উদ্দিন

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ ফজলুল হক মণি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, কলাম লেখক, ছোট গল্পকার, তাত্ত্বিক, দার্শনিক ও দূরদর্শী রাজনীতিবিদ।

তিনি যুব রাজনীতির মহানায়ক। শেখ ফজলুল হক মণির রাজনৈতিক ও সামাজিক দর্শন ছিল দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ। ঘাতকরা জানত বঙ্গবন্ধুকে আঘাত করতে হলে শেখ মণিকে আগে আঘাত করতে হবে।

তাঁর রাজনৈতিক জীবন ছিল সরাসরি বঙ্গবন্ধুর নির্দেশনায় পরিচালিত। বঙ্গবন্ধু তাঁকে নিজের হাতে গড়ে তুলেছিলেন। শেখ মণি বেঁচে থাকলে ঘাতকরা কখনই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার পরিচালনা করতে পারত না।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে শেখ ফজলুল হক মনি স্মৃতি পরিষদ চট্টগ্রাম আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শেখ ফজলুল হক মনি স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সাংসদ মোছলেম উদ্দিন আরো বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন মেধাবী ও সাহসী। সেই সময়ের বক্র রাজনীতির মধ্যেও তিনি আইয়ুব খানের মসনদ কাঁপিয়ে দিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই সংগঠক চৌকস রাজনৈতিক পরিচয়ে বিশ্ব সমাদৃত।

দেশের ইতিহাস শেখ ফজলুল হক মণিকে ধারণ করেছে একজন প্রজ্ঞাবান সাংবাদিক ও সুলেখক হিসেবে। আপদমস্তক দেশপ্রেমে গড়ে ওঠা এই মানুষটি বাংলার স্বাধীনতা সংগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে বিপ্লবী বীর খেতাব পান মাত্র ৩৫ বছর বয়সেই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শেখ ফজলুল হক মণি স্মৃতি পরিষদ, চট্টগ্রামের আহবায়ক মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা আবুল হাসেম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন।

বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন মো: এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, নুরুল আবছার হীরা, সফিকুল আলম, এম হোসাইন কবির, সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, জমির উদ্দিন, নঈমুল হক পারভেজ, রিদুয়ানুল হক টিপু, আওয়ামীলীগ নেতা মো: ওয়াসিম মুরাদ, অধ্যাপক আবু নঈম চৌধূরী, মোশাররফ হোসেন, খালেদা আক্তার চৌধুরী, দিপীকা বড়ুয়া, জান্নাত আরা মঞ্জু, নুর নাহার জালাল, জীবন আরা বেগম, তৃষণ সেন গুপ্ত, হাসান উল্লাহ চৌধুরী, সায়েম কবির, হাবিবুল্লাহ খান সোহেল, জগদা চৌধুরী ঘোষ সুপ্রিয়া, সঞ্জয় ভঞ্জ জিতু, সঞ্জয় দে, আরিফুল হাসান রুবেল, আবুল হাসনাত মো: ফয়সাল, কামরুল হাসান বাবু, মোছলেম উদ্দিন, এস এম মামুনুর রশিদ ছিদ্দিকী, এনামুল হক মজুমদার, মো: ফোরকান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...