সোমবার, ১১ মে ২০২৬

চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড

ডেস্ক নিউজ

চট্টগ্রামের খুলশীতে অস্ত্র মামলায় মো. সরোয়ার উদ্দীন মুন্না নামে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- পটিয়া থানার পূর্ব মনসা মোশাররফ বলীর বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে।

মামলায় খালাসপ্রাপ্ত চারজন হলেন- আব্দুস ছাত্তার প্রকাশ ছাত্তার শাহ, মকবুল, আলী আজগর প্রকাশ জিয়া ও জাহাঙ্গীর।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, খুলশী থানায় দায়ের হওয়া একটি মামলায় পাঁচজন আসামি ছিলেন। এর মধ্যে মো. সরোয়ার উদ্দীনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র রাখার দায়ে তাকে ১০ বছর এবং কার্তুজ রাখার দায়ে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল খুলশীর জনতা কলোনীর একটি টিনসেড বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি কাঠের তৈরি দেশীয় এলজি, ১১টি কার্টুজ ও ২টি রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন খুলশী থানার তৎকালীন এসআই মোহাম্মদ মুহসীন। পরে ২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর বিচার কার্যক্রম শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...