সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শিল্প খাতে একদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখতে কেজিডিসিএল এর প্রস্তাব

নয়ন শীল

 

চাহিদার বিপরীতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাস রেশনিংয়ের মাধ্যমে শিল্প খাতে একদিন সরবরাহ বন্ধ রাখতে পেট্রোবাংলায় প্রস্তাব পাঠিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)।প্রস্তাব অনুমোদিত হলে আগামী সপ্তাহ কিংবা আগামী মাসের শুরুতে শিল্প খাতে গ্যাস রেশনিং শুরু করবে পেট্রোবাংলার এই বিতরণ কোম্পানিটি।

কেজিডিসিএল সূত্রে জানা যায়, স্পট থেকে এলএনজি আমদানি বন্ধ হয়ে গেছে। পেট্রোবাংলা চট্টগ্রামের জন্য ২৭১ মিলিয়ন ঘনফুট এলএনজি নির্ধারণ করলেও এখন ৩১৫ থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ২৭১ মিলিয়ন ঘনফুটে গ্যাস সরবরাহ কমিয়ে আনা হলে রেশনিং ছাড়া উপায় থাকবে না। যার কারণে চট্টগ্রামের শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া ছাড়া কেজিডিসিএলের হাতে অন্য কোন উপায় নেই। তাই গ্যাস সরবরাহ রেশনিংয়ের আওতায় আনতে পেট্রোবাংলার নিকট অনুমোদন চেয়েছে সংস্থাটি। এরই মধ্যে চট্টগ্রামের ছয়টি বিতরণ অঞ্চলে সপ্তাহে একদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখতে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে রেশনিং কার্যক্রম শুরু করবে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

এ বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোঃ আমিনুর রহমান বলেন, দেশে এলএনজির আমদানি আগের তুলনায় কমেছে। বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে আগের চেয়েও অনেক সতর্কতার সাথে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। তবে চট্টগ্রাম অঞ্চলে এখনো গ্যাসের সংকট দেখা দেয়নি আর গ্যাস সরবরাহ রেশনিংয়ের আওতায় আনতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে পেট্রোবাংলার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কেজিডিসিএলের বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, রেশনিং শুরু না হলেও বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাসের সরবরাহ পূর্বের তুলনায় কমিয়ে দেয়া হয়েছে। কাফকোর দৈনিক চাহিদা ৫১ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে দেয়া হচ্ছে ৪১ মিলিয়ন ঘনফুট। এছাড়া সিইউএফএলকে ৪০ থেকে ৪১ মিলিয়ন ঘনফুট, বেসরকারি আবুল খায়ের গ্রুপকে দুই মিলিয়ন ঘনফুট কমিয়ে ১০ মিলিয়ন ঘনফুট, কেএসআরএমকে এক মিলিয়ন ঘনফুট কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন, রিজেন্টকে এক মিলিয়ন কমিয়ে দৈনিক চার মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামের সরকারি চারটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে শুধু রাউজান বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের জন্য ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে। গ্যাসের ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনতে এরই মধ্যে বেসরকারি কোম্পানিগুলোকে জানানো হলেও কেউ সেটি মানছেন না। এজন্য চাহিদা অনুযায়ী সবাইকে গ্যাস সরবরাহ দিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের চিন্তাভাবনা করছে কেজিডিসিএল। সরকারিভাবে অঞ্চলভিত্তিক শিল্প-কারখানায় একদিন বিদ্যুৎ বন্ধ রাখার প্রস্তাবের কারণে গ্যাসের সরবরাহও একই দিন বন্ধ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে চট্টগ্রামের জন্য দৈনিক বরাদ্দ ২৭১ মিলিয়ন ঘনফুটে সমন্বয় করা সম্ভব হবে বলে মনে করছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

এ বিষয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, বিশ্বব্যাপী সংকটের কারণে দেশেও জ্বালানির সংকট রয়েছে। তবে সারা দেশের মধ্যে চট্টগ্রামের শিল্প খাতের উৎপাদন ধারাবাহিকতা ধরে রাখতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এখনো কেজিডিসিএলসহ সরকারি কোনো সংস্থার সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোর কোনো আলোচনা হয়নি। দেশের অর্থনীতি ও রফতানি বাণিজ্যের প্রবাহ ধরে রাখতে যেকোনোভাবে চট্টগ্রামের গ্যাসের সরবরাহ পর্যাপ্ত রাখা জরুরি বলে মনে করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...