সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে শিশুদের করোনা টিকাদান কর্মসূচী শুরু

নয়ন শীল

চট্টগ্রাম নগরীতে বসবাসকারী ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডের স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় অবস্থিত সকল শিশুকে এ কর্মসূচীর মাধ্যমে করোনা টিকা প্রদান করা হবে।

বুধবার ২৪ আগস্ট ২২ ইং সকালে নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুলে উক্ত টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

শিশুদের টিকাদান কার্যক্রমের বিষয়ে মেয়র বলেন, যথাসময়ে কোভিড ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে। করোনা প্রতিরোধ টিকা প্রদানের ক্ষেত্রে চসিক যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখতে হবে। টিকা গ্রহণের সুযোগ থেকে যেন কোন শিশু শিক্ষার্থী বাদ না পড়ে, সে ব্যাপারে প্রত্যেককে নজর রাখতে হবে। এছাড়া জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতার কারণে কেউ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য কাউন্সিলরগণ সহযোগিতা করবেন।

জানা যায়, চট্টগ্রাম নগরীর প্রতিটি স্কুলে গিয়ে শিশুদের ফাইজারের টিকা প্রদান করবে মোট ১৬৪ টি টিম এ সময় শিশুদের দেওয়া হবে। এ কার্যক্রমের আওত্তায় চার লাখেরও বেশি শিশুকে ফাইজারের টিকা প্রদান করা হবে।

এ সময় চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছিম ভূঁইয়া, ডা. ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়ুয়া, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, ডাক্তার নাসিম ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...