সোমবার, ১১ মে ২০২৬

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি

মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা আকড়ে ধরে থাকা নিয়ে দায়ের করা মামলায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ আট বছর নির্দিষ্ট করা আছে।কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তার মেয়াদের চেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন বলে দেশটির বিরোধী দলগুলো আদালতে অভিযোগ তোলার পর বুধবার (২৪ আগস্ট) প্রায়ুথ চান ওচাকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

যদিও প্রায়ুথের বিষয়ে এখনও চূড়ান্ত রায় আসেনি। আদালত বলেছেন, বিরোধীদের করা আবেদনের গ্রহণযোগ্যতা থাকায় সর্বসম্মতভাবে তা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০১৪ সালে ক্ষমতা দখল করেন প্রায়ুথ চান ওচা। ২০১৯ সালে সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে থাকেন তিনি।

কয়েক বছর ধরেই প্রায়ুথ চান ওচার বিরোধিতা বাড়ছে। এমনকি তার পদত্যাগের দাবিতে ব্যাংককের পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভও হয়েছে। তা সত্ত্বেও সম্প্রতি অনাস্থা ভোটে টিকে যান এই থাই প্রধানমন্ত্রী।

বিবিসি জানায়, আদালতের সিদ্ধান্তের জবাব দেয়ার জন্য প্রায়ুথ ১৫ দিন সময় পাবেন। যদিও আদালতের পাঁচ সদস্যের বিচারিক প্যানেলের মধ্যে চারজনই প্রায়ুথের সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন, যা বুধবার থেকেই কার্যকর হচ্ছে।

তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে প্রায়ুথ চান ওচা পুনরায় তার দায়িত্ব ফিরে পেতে পারেন বলে মনে করছেন অনেকে। এছাড়া আগামী বছরের মে মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

আরও পড়ুন

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...